প্রেস বিজ্ঞপ্তি
বুধবার (০৭ এপ্রিল ২০২১ খ্রীঃ) বিকাল ০৩.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–১২ এর উপ–অধিনায়ক মেজর মো মশিউর রহমান,পিএসসি এর নেতৃত্বে র্যাব–১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন বৈদ্যনাথপুর গ্রামে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) বিষ্ণুমূর্তি (কালো রংয়ের ৩৩.৫ কেজি ওজনের) অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয় –বিক্রয় এর সময় চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হতে ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ সাদেক হোসেন (৫০), পিতা–মোঃ মফিজ উদ্দিন, সাং–বৈদ্যনাথপুর, ২। মোঃ গোলাম সাকলাইন (৪০), পিতা–মোঃ নিজাম উদ্দিন, সাং–পেঙ্গুয়ারী, ৩। শ্রী রাম সরকার (৩৮), পিতা– শ্রী অন্তিম সরকার, সাং– কুসুমদী, সর্ব থানা–তারাশ, জেলা–সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫–খ/২৫–ঘ ধারায় মামলা করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com