সারাদেশ

নাটোর জেলায় পৌর নির্বাচনে তিনটিতেই আওয়ামী লীগের জয় 

মোল্লা মোঃ এম এ রানা : দ্বিতীয় দফা নির্বাচনে নাটোরের নলডাঙ্গা , গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। নলডাঙ্গা পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী মনিরুজ্জামান মনির ৩৬৩০ ভোট পেয়ে,গোপালপুর পৌরসভায় অওয়ামীলীগের রোকসানা মোর্তুজা লিলি ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে এবং গুরুদাসপুর পৌরসভায় শাহনাজ আলী ৭ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। এই তিনটি পৌরসভার মধ্যে …

Read More »

তাড়াশে শীতবস্ত্রহীনদের জন্য ‘মানবতার দেয়াল’

তাড়াশ থেকে গোলাম মোস্তফা তাড়াশে ভিলেজ ভিশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যাত্রা শুরু করল শীতবস্ত্রহীন মানুষের জন্য ‘মানবতার দেয়াল’। উপজেলা পরিষদ চত্তরে যুব উন্নয়ন অধিদপ্তরের দেয়ালের একটি অংশে ঐ মানবতার দেয়ালে অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড় ঝুলানো থাকবে। সেখান থেকে শীতবস্ত্রহীন মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় বেছে নেবেন। রবিবার দুপুরে মানবতার দেয়ালের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত …

Read More »

তাড়াশে অবৈধভাবে নেওয়া বিএডিসির সেচ লাইসেন্সে স্থগিতাদেশ

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে তায়জুল হোসেন নামে এক কৃষকের অবৈধভাবে নেওয়া বিএডিসির সেচ লাইসেন্সে স্থগিতাদেশ দিয়েছেন উপজেলা বিএডিসি সেচ কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেচ কমিটির সভাপতি মো. মেজবাউল করিম। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চৌড়া গ্রামের প্রভাবশালী তায়জুল হোসেন জমিতে কৃষি কাজে সেচের জন্য অগভীর নলকূপের লাইসেন্স পেতে সম্পূনণ ভুল তথ্য দিয়ে আবেদন …

Read More »

চাটমোহরে সেতুর কারণে উপকারের পরিবর্তে দুর্ভোগ

জাহাঙ্গীর আলম : মানুষের চলাচলের সড়ক নেই, নেই যোগাযোগ ব্যবস্থা অথচ নির্মাণ করা হয়েছে সেতু। যেখানে প্রয়োজন নেই, সেখানেও সেতু তৈরি করা হয়েছে। সেতু নির্মাণ করা হলেও নেই কোন রকম সংযোগ সড়ক। তাই সেতুর সাথে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় এলাকাবাসীকে। এমন নানা অসঙ্গতি, অপ্রয়োজনীয় আর অপরিকল্পিত সেতুর দেখা মেলে পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন প্রান্তে। এ সেতুগুলো উপকারের পরিবর্তে …

Read More »

রুপা হত্যার বিচার শেষ হবে কবে

বিশেষ প্রতিনিধি: দেখতে দেখতে বিচারের দীর্ঘ সুত্রিতায় পেরিয়ে যাচ্ছে আরেকটি বছর। তারপরও চাঞ্চল্যকর চলন্ত বাসে মেধাবী কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণ ধর্ষন ও হত্যা মামলায় বিচারের বাণী নিভৃতে কাঁদছে। আর গত তিনটি বছর বিচারের আশায় বুক বেঁধে থাকা রুপার বৃদ্ধ মা হাসনা হেনা মেয়ে হত্যার বিচার তার জীবনদ্দশায় দেখে যেতে পারবেন এমন আশা ছেড়েই দিয়েছেন বলে তিনি জানান। অপরদিকে রুপা …

Read More »

সংবাদপত্র ও সাংবাদিকতা

বীর মুক্তিযোদ্ধা সৈদয় শুকুর মাহমুদ একটি জাতির ন্যায় বিচার ও সঠিক পথ প্রদর্শক হচ্ছে সংবাদপত্র। নিরপেক্ষ সংবাদপত্রের মাধ্যমেই সে জাতির সঠিক পথ চলা সম্ভব। অপরাধ সনাক্ত করার সার্চ লাইট ও ন্যায় বিচারের সহায়িকা হচ্ছে সংবাদ মাধ্যম। একটি সংবাদপত্রই পারে জাতির অন্যায়-অপরাধ তুলে ধরতে, অধিকার বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠার জোড়ালো দাবী উথাপন করতে। গণতান্ত্রিক আর রাজনৈতিক উপদেশ দিতে পারে সংবাদ মাধ্যম। গণতন্ত্রের …

Read More »

বড়াল উদ্ধার হবে কবে ?

আবুল কালাম আজাদ : একসময়ের প্রমত্ত্বা বড়াল পদ্মার শাখা নদী, যা রাজশাহী জেলার চারঘাট থেকে উৎপন্ন হয়ে রাজশাহীর চারঘাট, বাঘা, নাটোরের লালপুর,বাগাতিপাড়া,বড়াইগ্রাম এবং পাবনার চাটমোহর ইপজেলার চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মুশাখা,নারদ,নন্দকুজা,চিকনাই সহ বেশ কয়েকটি নদীর জন্ম দিয়ে শেষ পর্যন্ত পাবনার ভাঙ্গুড়া বনওয়ারীনগর ফরিদপুর ,সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী হয়ে হুড়াসাগর নদীর সাথে যুক্ত হয়ে যমুনায় মিলিত হয়েছে। নদীটি চলনবিলেরও অন্যতম …

Read More »

মধু উৎপাদনে বিপ্লব সৃষ্টির পথে চলনবিলের মৌচাষিরা

শায়লা পারভীন : চলনবিল অঞ্চলের মাঠে মাঠে চোখ জুড়ানো হলুদ ফুলের সমারোহ। মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়া। ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে প্রকৃতির রূপ। শীতের সোনাঝরা রোদে ঝকমক করছে হলুদে-সবুজে মিশেল দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত। যেন প্রকৃতি সেজেছে হলুদবরণ সাজে। বাতাসে বইছে মৌ মৌ গন্ধ। মৌমাছি ও মৌচাষিরা ব্যস্ত মধু আহরণে। শীতে নয়নাভিরাম বাংলার চিরায়ত এ দৃশ্য দেখতে প্রকৃতি …

Read More »

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩য় লিড

চলনবিল বার্তা ডেস্ক: করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানান। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার একদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এলো।জেএসসি ও …

Read More »

 বিশ্বে টিকা নিয়ে বৈষম্য

চলনবিল বার্তা ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এখন পর্যন্ত বিশ্বে দুই কোটি ৩৫ লাখ ডোজের বেশি কভিড টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশ টিকাই দেওয়া হয়েছে মাত্র ১০টি দেশে। এতে বোঝা যাচ্ছে, করোনার এ প্রতিষেধক নিয়ে বিশ্বে কী অকল্পনীয় বৈষম্য হচ্ছে। খবর ভয়েস অব আমেরিকার। ইউরোপ ও আমেরিকার প্রায় সব দেশে গত মাসেই টিকাদান শুরু হয়েছে। তবে এশিয়া ও …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD