চলনবিল

করোনা ভাইরাসের কারণে নওগাঁ ওরস শরীফ স্থগিত

স্টাফ রিপোর্টার ঃ  সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে নওগাঁয় আজমীর শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এঁর আধ্যাত্বিক গুরু হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে বার্ষিক ৩ দিন ব্যাপী ওরস শরীফ স্থাগিত করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে মাজার কমিটির সভাপতি ও তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহান স্থানীয় সংবাদকর্মীদের জানান, নওগাঁ ওরশ শরীফে লাখ লাখ লোক …

Read More »

চলনবিলে জালিয়াতি করে ধান বিক্রি

তাড়াশ  প্রতিনিধি: চলনবিল এলাকায় একটি চক্র হাজার হাজার কৃষকের নাম জালিয়াতি করে আমন ধান বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে সরকারি গুদামে ধান বিক্রি থেকে বঞ্চিত হয়েছেন হাজার হাজার প্রকৃত কৃষক। এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন মহলে অভিযোগও করেছেন ভুক্তভোগী অনেক কৃষক। কিন্তু প্রতিকার নেই। বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমান সরকার এ বছর প্রান্তিক কৃষকের কাছ থেকে আমন ধান কেনার জন্য …

Read More »

করোনা সচেতনতা ক্যাম্পেইন

সলঙ্গা  প্রতিনিধি : সলঙ্গা থানার চক মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস অবহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় সিডিপির হেলথ্ অফিসার পারভেজ আহমদের পরিচালনায় করোনা ভাইরাস অবহিতকরণ ও প্রতিরোধে গুড নেইবারস্ এর ভূমিকা, কার্যক্রম, বিদ্যালয়ের শিক্ষকদের ভুমিকা, অভিভাবকদের ভূমিকা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ও পরিচর্যা ইত্যাদি …

Read More »

জালিয়াতি করে মাদ্রাসা শিক্ষক নিয়োগ

তাড়াশ  প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশসহ দেশের বিভিন্ন এলাকার ১০ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একটি প্রভাবশালী প্রতারক চক্র কর্তৃক লাখ লাখ টাকার বিনিময়ে ব্যাপকভাবে জাল-জালিয়াতি করে ৩৫ হাজার শিক্ষক নিয়োগ প্রদান করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। সেখানে চলছে শতকোটি টাকার ঘুষবাণিজ্যও। এসকল ঘটনার কঠোর শাস্তি দাবি জানিয়েছেন সচেতন মহল। জানা গেছে, ১৯৮০  সালে সরকারি এক আদেশমতে একযোগে সারাদেশের বিভিন্ন গ্রামে প্রায় ৩৫ …

Read More »

খুঁড়িয়ে চলছে তাড়াশ হাসপাতাল

লুৎফর রহমান তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্্রটি ২০১৫ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হয়। হাসপাতালের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সে সময়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। তাড়াশবাসী প্রত্যাশা করেছিল, হাসপাতালের এ উন্নয়নে চিকিৎসা সেবার মান বাড়বে। কিন্তু বাস্তবে তা হয়নি। ৩১ শয্যার লোকবল নিয়ে বর্তমানে খুঁড়িয়ে চলছে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্্রটি। …

Read More »

ইভটিজিং করে শ্রীঘরে

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী ও একজন ভ্যান চালক রয়েছে । আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীর মা থানায় এসে অভিযোগ করেন, তার মেয়েকে বেত্রাশীন গ্রামের আব্দুস সোবাহানের ছেলে …

Read More »

২৭ বছর যাবৎ সবজি বিক্রি করছে খোদেজা বেগম

মো.শহিদুল ইসলাম সুইট ঃ খোদেজা বেগম, বয়স প্রায় ৫০ বছর। প্রতিদিন তাকে দেখা যায় নাটোরের সিংড়া বুড়া পীরতলা বাজারে। ২৭ বছর যাবৎ সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। পেশায় সবজি ব্যবসায়ী হলেও তিনি একজন সংগ্রামী নারী। বাড়ি পৌর শহরের ২নং ওয়ার্ডের উত্তর দমদমা গ্রামে। উত্তর দমদমা গ্রামের আঃ খালেকের মেয়ে খোদেজা বেগম। প্রায় ৩০ বছর আগে বিয়ে হয় একই …

Read More »

সিংড়ায় সেনাবাহিনীতে চাকুরির কথা বলে প্রতারনা

সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর চাকুরির কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতারক এ চক্রের কাছে সর্বসান্ত হচ্ছে পরিবার পরিজন। অভিযোগে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আলালের পুত্র সবুজ আলী এবং তাদের গং এলাকার বেকার যুবকদের সেনাবাহিনীতে চাকুরি দেবার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। নগদ কিছু টাকা নেয়া হচ্ছে খরচের কথা বলে এবং …

Read More »

ভাঙ্গুড়ায় এক যুবক হোম কোয়ারেন্টাইনে

ভাঙ্গুড়া প্রতিনিধি : চলনবিলের ভাঙ্গুড়ায় সিঙ্গাপুর ফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের একটি টিম ওই যুবকের বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করেন। যুবকের বাড়ি উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে। জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই যুবক সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসে। বাংলাদেশে পৌছানোর পর তার স্বাস্থ্য …

Read More »

তাড়াশে ১০ টাকা কেজির চাউল বিক্রি শুরু

তাড়াশ প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ১০টাকা কেজি দরের চাউল বিক্রি উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সকালে তাড়াশ হাসপাতাল গেটে ডিলার বেল্লাল খা’র ঘরে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান ১০টাকা কেজি চাউল বিক্রি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসার রফিকুল ইসলামসহ অনেকে।

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD