চলনবিল

তাড়াশের ২ গ্রামে করোনা শনাক্ত : ৪ বাড়ি লকডাউন

লুৎফর রহমান ও গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে এই প্রথম দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ঢাকা ইউনিলিভারে কর্মরত ও আরেক জন বগুড়ার শেরপুরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। তারা স্বেচ্ছায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নমূনা দিলে করোনা পজেটিভ ধরা পড়ে। বিষয়টি বগুড়া সিভিল সার্জন মুঠোফোনে তাড়াশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিশ্চিত করেছেন। তাড়াশ …

Read More »

ধান কাটার ব্যবস্থা করলেন মহানুভব ইউএনও

গুরদাসপুর প্রতিনিধি : এক কৃষকের মেয়ের করোনা পজেটিভ হওয়ায় গোটা পরিবার অবরুদ্ধ হয়ে যায় লকডাউনে। দুই বিঘা জমির পাকা ধান মাঠে পড়ে আছে তার। ওই ধানে সারাবছরের খাবার জোগান হয় পরিবারটির। প্রতিবেশি আত্মীয়স্বজনদের কাছে আকুতি জানিয়েও সহযোগিতা পায়নি তারা। নাটোরের গুরুদাসপুর উপজেলার ইউএনও মো. তমাল হোসেন মঙ্গলবার গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মাঠ থেকে ধানগুলো কেটে কৃষক আব্দুল আউয়ালের বাড়ি …

Read More »

সিংড়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় তুষার আলী ( ৩০) নামে একজন নিহত দুই জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১ টায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত তুষার নাটোর কানাইখালী এলাকার ইয়াদত আলীর ছেলে বলে জানা গেছে।সে সিংড়া বাসস্ট্যান্ডের রোগ মুক্তি ঔষধের দোকানের কর্মচারী ছিল। জানা যায়,  নাটোর থেকে সিংড়ায়  কর্মস্থলে আসার পথে …

Read More »

স্থানীয় পত্রিকা বিক্রেতাদের মধ্যে ঈদ উপহার বিতরণ করলেন তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল

সুজন কুমার মাল  : একদিকে করোনা আতংক , অন্যদিকে ঈদ আসন্ন কিন্ত করে করবে এবারের ঈদ  পত্রিকা বিক্রেতা উজ্জল (২৮) । উজ্জলের মত একাধিক পত্রিকা বিক্রেতা বলেন, করোনার কারণে দোকানপাট, মেসবাড়ী, অফিস আদালত বন্ধ রয়েছে। আবার কিছু পত্রিকার সার্কুলেশন আপাতত বন্ধ দিয়েছে তারা, যদিও কিছু পত্রিকা প্রকাশ হয় কিন্ত সেগুলো বিক্রি করতেও সমস্যা কেননা মানুষজন করোনা আতংকে পত্রিকা নিচ্ছেন না, …

Read More »

তাড়াশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে দুইজনের মৃত্যু

গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় ও বজ্রপাতে এক অটোভ্যানচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতের এ ঘটনা। থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত আবেদ আলী শেখের ছেলে অটোভ্যানচালক নাসীর উদ্দিন (৪২) রাত ৮টার দিকে মহিষলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খালকুলা ওহী জেনারেল …

Read More »

শিক্ষার্থীদের ঈদসামগ্রী দিলেন শিক্ষকরা

গুরুদাসপুর প্রতিনিধি: করোনা দুর্যোগকালে নাটোরের গুরুদাসপুরে ৬শ’ শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে ১ লাখ ২০ হাজার টাকার ঈদ সামগ্রী পৌঁছে দিলেন উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ১০টায় ওই স্কুল ক্যাম্পাসে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব হাসানসহ স্কুল পরিচালনা কমিটির সদস্য সরদার জালাল উদ্দিন, আব্দুস সামাদ, …

Read More »

র‌্যাব কর্তৃক উল্লাপাড়ায় অসাধু ঔষধ ব্যবসায়ীদেরকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি গত বুধবার (১৩ মে ২০২০) ১৪০০ ঘটিকা হতে ২০০০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন লাহোরী মোহনপুর বাজারে বেশ কয়েকটি ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময়ে উপ¯ি’ত ড্রাগ সুপার সিরাজগঞ্জ (দায়িত্ব প্রাপ্ত), সহকারী পরিচালক, মোঃ শেখ আহসান উল্লাহর এর তত্ত্বাবধানে মেয়াদ উর্ত্তীণ, অনিবন্ধিত, চিকিৎসকের সেম্পল বিপুল পরিমাণ …

Read More »

সাংবাদিক আনিছুর রহমানের মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাবের শোক

চাটমোহর প্রতিনিধি : তরুণ সাংবাদিক আনিছুর রহমানের অকাল মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম, চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএস হাবিবুর রহমান, দৈনিক যায়যায়দিন …

Read More »

চাটমোহরে ধান কেটে দিলেন কৃষি কর্মকর্তারা

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে দরিদ্র কৃষকের পাকা বোরো ধান কেটে দিলেন কৃষি কর্মকর্তারা। উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী এলাকার খলিশাগাড়ী বিলে ধান কাঁটার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আজাহার আলী। জানা যায়, শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ৩১ শতক জমির পাকা ধান কাটতে পারছিলেন না ধানকুনিয়া গ্রামের দরিদ্র কৃষক মোকলেছুর রহমান। বিষয়টি মাঠ কর্মকর্তাদের মাধ্যমে উপজেলা …

Read More »

চাটমোহরে ডাব তরমুজ ও কলার দাম চড়া !

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে পবিত্র রমজান মাসের শুরু থেকেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ডাব, করমুজ আর কলা। মেয়াদ উত্তীর্ণ পানীয়তে বাজার সয়লাব। বাজার মনিটরিংয়ের কোন ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা যা ইচ্ছে, তাই করছেন। তীব্র তাপদাহে এমনিতেই জনজীবন অতিষ্ঠ। তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অ্যাজমা, পেটের পীড়া, বমি, হিটস্ট্রোক, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত শিশু ও বয়োবৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD