মো. আকছেদ আলী ঃ জমি চাষের ঐতিহ্যবাহী একটি চিরায়ত পদ্ধতি ছিলো গরু-মহিষ, জোয়াল ও লাঙল দিয়ে জমি চাষ। এটি ছিলো অনেক উপকারী এক পদ্ধতি। কারণ লাঙলের ফলা জমির অনেক গভীর অংশ পর্যন্ত আলগা করতো। গরুর পায়ের কারণে জমিতে কাদা হতো অনেক এবং গরুর গোবর জমিতে পড়ে জমির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি করতো। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম …
Read More »চলনবিল
জুয়া খেলায় বাধা: স্ত্রীকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রাখলো স্বামী
শাহজাপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে জুয়া খেলায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ আমগাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার বিকেলে ওই উপজেলার নরিনা ইউনিয়নে বাতিয়া পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আয়শা খাতুন ওই গ্রামের মো. মোস্তফার স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক।পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ …
Read More »চলনবিলের কৃষক এবার স্বপ্ন দেখছে রসুনে
এম এ মাজিদ শস্য ভান্ডারখ্যাত চলনবিলের কৃষক এবার স্বপ্ন দেখছে রসুনে। দেশের যেসকল এলাকায় রসুন আবাদ বেশি হয় তার মধ্যে উল্লেখযোগ্য চলনবিল এলাকা। আবহাওয়া অনুকুলে থাকা, বিগত কয়েক বছর ফলন ও দাম ভালো পাওয়ায় রসুনের আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি বিভাগও এবার রসুনের বাম্পার ফলনে আশা করছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চলনবিলের ৯টি উপজেলায় প্রায় ২৫ হাজার …
Read More »কোরআন শিক্ষা অর্জন করেও ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে’
সিংড়া প্রতিনিধি : মাদ্রাসায় কোরআন শিক্ষা অর্জন করেও আমার সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, যদি আমরা কোরআন শিক্ষার পাশাপাশি এই সকল মাদ্রাসার শির্ক্ষাথীদেরও ইংরেজী বাংলা ও অন্যান্য বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে পারি। গতকাল নাটোরের সিংড়া উপজেলার তুলাপাড়া বাঁশবাড়িয়া জামিয়া শরঈয়্যাহ জমিরুল উলুম মাদ্রাসার আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী এই কথা গুলো …
Read More »চাটমোহরে চুরির প্রবণতা বেড়েছে
চাটমোহর প্রতিনিধি : চাটমোহর পৌর সদরসহ আশে-পাশের গ্রামে-গঞ্জে চুরির প্রবণতা বেড়েছে। শুক্রবার সহ গত কয়েকদিনে কয়েকটি চুরির সংগঠিত হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুরে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আশরাফুল ইসলামের বাড়ি আঙিনা থেকে একটি অটোভ্যান চুরি হয়ে গেছে। আশরাফুল ইসলাম জানায়, দুপুর ১টার দিকে বাড়ি আঙিনায় লোহার শিকল দিয়ে তালাবদ্ধ ছিল। কিছুক্ষণ পরে দেখি অটোভ্যানটি নেই। অটোভ্যানটি …
Read More »হ্যারিকেন হ্যাচারিতে জীবনের আলে মুন্না হুসাইন : সিরাজগঞ্জের তাড়াশের মহেষরৌহালী, বিরৌহালী ও পংরৌহালী গ্রামের বেকার যুবকেরা হ্যারিকেন হ্যাঁচারির মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটিয়ে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এতে প্রায় ৭০ পরিবারের অভাব-অনাটন দূর হয়েছে। এসব হাঁসের বাচ্চা বিভিন্ন জেলা ও উপজেলায় পাইকারী ও খুচরা মূল্যে স্থানান্তর করে নিজেদের সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশের অর্থনৈতিক ভূমিকা পালনে অবদান রাখছে। ঘর তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে টিনের চাল, বাঁশের বেড়া অথবা বন। ঘরের ভিতরে টিনের চালার ঠান্ডা আলো-বাতাস নিয়ন্ত্রণ করতে হার্ডবোর্ডের চাতাল ব্যবহার করা হয়েছে। বেড়ায় কাঁদা মাটি লাগিয়ে আলো বাতাস প্রবেশের সমস্ত পথ বন্ধ করে ঘরের ভিতরে ডিম সাজানোর জন্য বেড নির্মাণ করেন। বেড তৈরির ক্ষেত্রে ব্যবহার করেছেন বাঁশ, কাঠ ও হার্ডবোর্ড। এ ঘরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন ওই ঘরে কোনো ভাবেই আলো বাতাস প্রবেশ করতে না পারে। এ ব্যাপারে খামারি মো. আলম হোসেন, আব্দুল আলিম, আব্দুল মান্নান, আবু জাফর, গোলাম মোস্তফা ও গোঞ্জের আলীসহ অনেকে জানান, এক-একটা বেডে কমপক্ষে ১৫ হাজার টাকার ডিম দিতে হয়। এই ডিমগুলো সংগ্রহ করি দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গ্রামগঞ্জ থেকে। তবে ডিম সংগ্রহের ক্ষেত্রে হাঁস পালন-খামারিদের এক বছর পূর্বে ৫০ থেকে এক লাখ টাকা দাদন দিতে হয়। আর এ দাদনের টাকাগুলো আমাদেরকে এনজিও অথবা সমিতির কাছ থেকে সুদের মাধ্যমে নিতে হয়। তারা আরো বলেন, আমাদের এ ব্যবসা বছরের ছয় মাস চলে। আমরা পৌষের ২০ তারিখ থেকে বেডে ডিম দেয়া শুরু করি। প্রতিটি বেডে প্রায় ১৫০০ ডিম ঢুকানো যায়। ১৫০০ ডিম হতে প্রায় ১২০০ বাচ্চা ফোটানো সম্ভব হয়। বাচ্চা ওঠা পর্যন্ত এক-একটা বেডে সর্বনিম্ন ১৫ হাজার টাকারও বেশি খরচ হয়। এক একটা বাচ্চা ২২ থেকে ২৫ টাকা পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হয়। এক্ষেত্রে দেখা যায় এক-একটা বেড প্রতি আমাদের সমস্ত খরচ বাদে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ দাঁড়ায়। এভাবেই অর্ধশতাধিক খামারি তাদের সংসারের সচ্ছলতা ফিরিয়ে এনেছে। আর এভাবেই বেকার যুবকেরাসহ ওই উপজেলার বিভিন্ন গ্রামের স্বল্প আয়ের কৃষকরাও হাঁসের খামারের প্রতি আগ্রহী হচ্ছেন। এলাকার চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় হাঁসের বাচ্চা বিক্রি করছেন। তবে তাদের পুঁজি কম থাকায় এর পরিধি বাংলাদেশব্যাপী করতে পারছেন না। সরকারিভাবে সহযোগিতা পেলে তাড়াশের দরিদ্র গ্রামগুলোর বেকার সমস্যা অনেকাংশে দূর হবে। এ ব্যাপারে তাড়াশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন, এদের সুন্দর উদ্যোগ পরিবার ও এলাকার বেকার সমস্যা দূরীকরণে অবদান রাখছে।
মুন্না হুসাইন : সিরাজগঞ্জের তাড়াশের মহেষরৌহালী, বিরৌহালী ও পংরৌহালী গ্রামের বেকার যুবকেরা হ্যারিকেন হ্যাঁচারির মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটিয়ে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এতে প্রায় ৭০ পরিবারের অভাব-অনাটন দূর হয়েছে। এসব হাঁসের বাচ্চা বিভিন্ন জেলা ও উপজেলায় পাইকারী ও খুচরা মূল্যে স্থানান্তর করে নিজেদের সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশের অর্থনৈতিক ভূমিকা পালনে অবদান রাখছে। ঘর তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে …
Read More »সৌদি যুবরাজের অনুমোদনেই খাসোগিকে হত্যা
চলনবিল বার্তা ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুমোদনেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়। জামাল খাসোগি হত্যার গোয়েন্দা প্রতিবেদনে শুক্রবার যুক্তরাষ্ট্র এ তথ্য প্রকাশ করেছে। খবর সিএনএন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাসোগিকে ধরা বা হত্যার জন্য তুরস্কের ইস্তাম্বুলে একটি অপারেশন চালানোর অনুমতি দেন। চার পৃষ্ঠার ‘জামাল খাসোগি হত্যায় সৌদি সরকারের ভূমিকা’ …
Read More »এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ উৎকণ্ঠায় শিক্ষার্থীরা এখন ধৈর্যহারা
চলনবিল বার্তা ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার রোধে গত বছরের মার্চ থেকে অর্থাৎ প্রায় এক বছর ধরে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান অর্থাভাবে বন্ধের উপক্রম। তবু সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে সরকার। কিন্তু সময় যত যাচ্ছে, শিক্ষার্থীদের ধৈর্যচ্যুতিও ততই বাড়ছে, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সম্প্রতি দেশের …
Read More »মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ, তদন্ত দাবি
চলনবিল বার্তা ডেস্ক: কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত ১৩টি দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিম্নস্বাক্ষরকারী ঢাকাস্থ মিশন প্রধানগণ গত ২৫ ফেব্রুয়ারি আইনি হেফাজতে জনাব মুশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ জানাচ্ছি।’ বিবৃতিতে আরও বলা হয়,‘মুশতাক আহমেদ গত ৫ই মে ২০২০ থেকে ডিজিটাল নিরাপত্তা …
Read More »সলঙ্গায় ৫ দিন যাবৎ প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন
ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার ছোট গোজায় বিয়ের দাবীতে ৫ দিন যাবৎ অনশন করছে একই গ্রামের আব্দুল মজিদ সরকারের মেয়ে মরিয়ম খাতুন মায়া (১৯) নামের প্রেমিকা।মরিয়ম খাতুন মায়া (১৯) কে বিয়ের পলোভন দেখিয়ে দির্ঘদিন যাবৎ একই গ্রামের মঞ্জু আকন্দের ছেলে মোঃ রুবেল আকন্দ তার সাথে সম্পর্কে জড়ায়। এর পর হটাৎ অন্যত্র বিয়ে করার খবর …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com