গোলাম মোস্তফা :
সিরাজগঞ্জের তাড়াশে অসহায় ও দুস্থদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। করোনার এই মহা সংকটের সময় তা চলমান থাকবে। মঙ্গলবার দুপুরে তাড়াশ ডিগ্রি কলেজ চত্বরে শতাধিক মানুষজনকে খাওয়ানোর মধ্যে দিয়ে এ খাদ্য সহায়তার শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com