তাড়াশ

অসুস্থ ঘোড়াটির প্রাণী সম্পদে খোঁজ দিন

গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে মালিকহীন একটি ঘা ওয়ালা ঘোড়া দিকবিদিক হয়ে ছুটে চলেছে। বৃহস্পতিবার ঘোড়াটিকে তাড়াশের নওগাঁ বাজার এলাকায় দেখা গেছে। এ পশুটির গায়ে ঘায়ের বিভিন্ন স্থানে পঁচন ধরেছে ও পঁচন থেকে একটি চোখ একেবারে অন্ধ হয়ে গেছে। নওগাঁ বাজার এলাকার স্থানীয় বাসিন্দা ও নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সালাম খন্দকার বলেন, তরুণ ঘোড়াটি ২০-২২ দিন ধরে নওগাঁ …

Read More »

তাড়াশে মহেশরৌহালী  প্রাথমিক বিদ‍্যালয়ের বেহাল দশা

মোঃ মুন্না হুসাইন: করোনা মহামারির কারণে ১৫ মাসের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুলগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের নেই পদচারণা। কর্তৃপক্ষের উদাসিনতায় সিরাজগঞ্জ জেলা তাড়াশ উপজেলায় মহেশরৌহালী প্রাইমারি স্কুলের অবস্থা বেহাল। প্রতিষ্ঠানটি ব্যবহৃত হচ্ছে ভাড়াটিয়া বাড়ি হিসেবে। প্রশাসনের নজরদারীর অভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানটি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ থাকা হাইস্কুল-কলেজগুলোর অফিস খোলা থাকায় পরিবেশ ও অবকাঠামো ক্ষতিগ্রস্থ না হলেও প্রাইমারি স্কুলগুলো দেখভালের …

Read More »

বর্ষায়ও চলনবিল পানিশুন্য- জেলেরা দিশেহারা

গোলাম মোস্তফা: চলনবিল বর্ষা মৌসুমের আষাঢ়-শ্রাবণ মাসে অথৈই পানিতে টই টুম্বুর হয়ে থাকে। কিন্তু এ বছরের সেই সময়ে বিলে পানি নেই। ফলে মাছ ধরে জীবীকা নির্বাহকারী মানুষজন চরম বিপাকে পড়েছেন। জানা গেছে, দেশের মিঠা পানির সবচেয়ে বড় জলাভূমি চলনবিল। যমুনা নদীর বাঘাবাড়ির হুরাসাগর হয়ে বড়াল ও গুমানি নদীপথে বন্যার পানির সাথে পুঁটি, টেংরা, পাঁতাসি, রায়েক, চেলা, মোয়া, চাটা খইলসা, বাড়ি …

Read More »

নিরবেই চলে গেল চলনবিল বার্তার ৪র্থ বর্ষ পূর্তির দিবস

কোভিড-১৯ তথা করোনার তান্ডবে কঠোর লকডাউনের কারণে সদ্য গত ৯ জুলাই ২০২১ সাপ্তাহিক চলনবিল বার্তার চতুর্থ বর্ষ পূর্তির অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারলাম না। গত বছরও একই দিনে একই পরিস্থিতিতে তৃতীয় বর্ষ পূতি উপলক্ষে সভা-সমাবেশ করা সম্ভব না হলেও পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল। এবার লকডাউনে বগুড়ায় প্রেস বন্ধ থাকায় পত্রিকা প্রকাশও সম্ভব হল না। এ ব্যর্থতায় আমাদের অনুতাপ থাকলেও …

Read More »

তাড়াশে করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন

দেশে করোনাকালের প্রায় দেড় বছর হতে চলল। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় করোনার প্রকোপ প্রথম থেকেই সনাক্ত হয়েছে। এ যাবৎ আক্রান্তের সংখ্যা এখানে নেহায়েত কম নয়। করোনায় মৃত্যু হয়েছে উপজেলার বেশ কিছু মানুষের।ঢাকাসহ বিদেশে কর্মরত চলনবিলের মানুষের এখানে যাতায়াত স্বাভাবিক তথা অনিয়ন্ত্রিত থাকায় কোভিড-১৯ সংক্রমনের ঝুঁকি তাড়াশে সবসময়ই আশংকাজনক। তাই শুরু থেকেই আমরা তাড়াশে করোনার বিস্তার প্রতিরোধে সম্মিলিত তথা সমন্বিত উদ্যোগ …

Read More »

তাড়াশ উপজেলা প্রশাসনের প্রস্ততিমূলক সভা

এম এ মাজিদ : আসন্ন পবিত্র ঈদুল আযহার নামাজ স্বাস্থ্যবিধি মেনে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আদায়ের লক্ষে ইদগাহ মাঠের ইমাম এবং সভাপতি ও সম্পাদকদের নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনে সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে ওই প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান …

Read More »

তাড়াশ করোনায় ১ জনের মৃত্যু

এম এ মাজিদ :সিরাজগঞ্জের চলনবিলের তাড়াশ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার বিনসাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মো: মোক্তার হোসেন । করোনায় মারা যাওয়া খলিলুর রহমান মন্ডল (৭৮) ওই গ্রামের মৃত জয়নাল আবেদীন ওরফে জুলমত মন্ডলের ছেলে। নিহতের বড় ছেলে মো: তোতা মন্ডল জানান, দুই সপ্তাহ আগে তার বাবা …

Read More »

নওগাঁ  ইউনিয়নে দুস্থ -অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ

মোঃ আনোয়ার হোসেন সাগর আজ  ১৮-০৭-২০২১ ইং রোজঃ রবিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ০৫নং নওগাঁ  ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাউল বিতরণ করা হয়।চাউল বিতরণ শুরু করেন ০৫নং নওগাঁ  ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু। রবিবার দিনভর ০৫নং নওগাঁ  ইউনিয়নের ইউপি সচিব মোঃ সেলিম রেজা এসব চাউল বিতরণ করেন। ০৫নং নওগাঁ  ইউনিয়নের ১ হাজার ৬ শত ৪৫টি  …

Read More »

তাড়াশে টেলিফোন পরিসেবা বন্ধ

গোলাম মোস্তফা সিরাজগঞ্জের তাড়াশে টেলিফোন এক্সচেঞ্জের যান্ত্রিক ত্রুটির কারণে সবগুলো ফোন সংযোগ বিকল অবস্থায় পড়ে আছে। ফলে আশংকাজনক হারে কমে গেছে গ্রাহকের সংখ্যা। জানা গেছে, জনগুরুত্বপূর্ণ এ অফিসে জনবল সংকট রয়েছে। ১ জন লাইনম্যান দিয়ে চলছে অফিসের সব কার্যক্রম। আশির দশকে স্থাপিত টেলিফোন এক্সচেঞ্জের গ্রাহক সংখ্যা ছিলো ১৭৫ জন। এখন মাত্র ৩৯ জন রয়েছেন। সরকারি অফিস বাদে মাত্র ১টি স্বেচ্ছাসেবী …

Read More »

তাড়াশ নওগাঁ হাটে ৪ দিন মেয়াদ বারিয়ে দেওয়া হয়েছে

মোঃ মুন্না হুসাইন : তাড়াশে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর স্থায়ী হাট শুরু হয়েছে। এরইমধ্যে হাটগুলোতে ভরপুরভাবে গরু চলে এসেছে। সে হারে প্রথম দিন কয়েকটি হাটে তেমন গরু বিক্রি হয়নি বলে জানান বিক্রেতারা। কারণ গরুর তুলনায় হাটে ক্রেতা অনেক কম। আর যেগুলো বিক্রি হয়েছে তার বেশীরভাগ ছোট ও মাঝারি সাইজের গরু। এই প্রতিবেদক অনন্ত ২৫টি গরু বিক্রি করতে দেখেছেন যার বেশীর ভাগ …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD