একে নতুন ছবি রেকর্ডের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে পাঁচ বছর পর ফের ক্যাটরিনার সঙ্গে হিট ফিল্ম। মন এতটাই খুশি যে, ক্রিসমাসটা একেবারেই নিজের মতো করে কাটিয়েছেন সলমন। তবে অতিথি কি শুধুই ক্যাটরিনা? না, ক্যাট তো ছিলেনই। সঙ্গে ছিলেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলি আব্বাস জাফর। এতদিন পর ‘টাইগার’ ও ‘জোয়া’কে কাছাকাছি নিয়ে আসার তিনিই তো রূপকার! দুই প্রিয় মানুষের সঙ্গে সলমনের বড়দিন এককথায় জমজমাট।
ক্যাটরিনা ও সলমন দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁদের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি। সান্তার টুপি মাথায় দিয়ে ক্যাটরিনার সঙ্গে তখন সেলফি তুলতে ব্যস্ত সলমন। আর ক্যাটও পোজ দিয়ে চলেছেন নানা রকম। ছবিতে রয়েছেন দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু আলি আব্বাসও।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
আরও পড়ুন, সবাইকে অবাক করে দিল কারিশমা কন্যা!
আরও পড়ুন, এবার ঢাকা মাতাবেন সানি লিওন
ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে। কারও কারও আবার মন্তব্য, আলি আব্বাস ছবিগুলিতে না থাকলেই ভাল হত! সলমন-ক্যাটরিনার মাঝে কেমন যেন ‘কাবাব মে হাড্ডি’র মতো দেখাচ্ছে তাঁকে!
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com