তাড়াশে জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন

Spread the love
 মিনতি আহবায়ক ইলা সদস্য সচিব 
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীর বাসভবনের সামনে মহিলা দলের এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটির ঘোষণা দেন সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি এবং সাধারণ সম্পাদক এলেমা বেগম। ঘোষিত কমিটিতে নুরুনাহার খাতুন মিনতিকে আহ্বায়ক এবং ইলা খাতুনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।সভায় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলম ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহাদাৎ হোসেন।এ ছাড়া সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মেরি বেগম, সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD