ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
হোমিওপ্যাথিক চিকিৎসা খাতের চার দফা দাবিতে ১৮ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন মাদক আইনে হোমিওপ্যাথিক ওষুধের অযৌক্তিক অন্তর্ভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করেছে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন।আগামী ১৮ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দেশের বিভিন্ন অঞ্চলের হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. মাদক আইনের আওতায় হোমিওপ্যাথিক ওষুধের অযৌক্তিক অন্তর্ভুক্তি বাতিল।
২. হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী অবিলম্বে দ্রুত কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন।
৩. ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সৃষ্টি।
৪. কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সাম্প্রতিক বেতন স্কেল অনুযায়ী নিশ্চিত করা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান, পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, দেশের সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসক ও পেশাজীবীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি সফল হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে
ReplyForward
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com