উল্লাপাড়ার উধুনিয়া মিনি পার্কে জমছে বিনোদনপ্রেমীদের ভিড়

Spread the love
মোঃ শামছুল হক , উল্লাপাড়া :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়ায় গড়ে উঠেছে মনোরম উধুনিয়া মিনি পার্ক। প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল জলরাশি ও নানা ধরনের বিনোদনব্যবস্থাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে পার্কটি।
উধুনিয়া মিনি পার্কে রয়েছে বিসমিল্লাহ কফি হাউস,  জলডাঙ্গা কফি হাউস সহ বহু চা আড্ডার স্থান।এ পার্কে  পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দর্শনার্থীরা এখানে বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগ করতে পারছেন। রয়েছে মানসম্মত খাবারের হোটেল এবং দর্শনার্থীদের থাকার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থাও।পার্কটির অন্যতম আকর্ষণ বিশাল জলরাশি। নৌকা ভ্রমণের উপযোগী এই জলাভূমিতে রয়েছে বিনোদনের স্পিডবোট ও নৌকা ভ্রমণের সুযোগ। পানির ওপর ঘুরে বেড়ানোর পাশাপাশি দর্শনার্থীরা উপভোগ করতে পারেন মনোরম প্রাকৃতিক দৃশ্য।শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদনের কথা মাথায় রেখে রাখা হয়েছে বিভিন্ন ধরনের রাইডার, নাগরদোলা ও ঘোড়ার গাড়ি। রয়েছে মনোমুগ্ধকর একটি ব্রীজ, যা দর্শনার্থীদের ছবি তোলা ও সময় কাটানোর অন্যতম পছন্দের স্থান হয়ে উঠেছে।এ ছাড়া পার্ক এলাকায় রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, যেখানে প্রয়োজনীয় সামগ্রী ও খাবার পাওয়া যায়। ফলে পরিবার নিয়ে সারাদিন ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া ও বিনোদনের জন্য একটি পরিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।স্থানীয়রা বলছেন, উধুনিয়া মিনি পার্কটি  সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এবং পরিকল্পিতভাবে আরও উন্নত করা গেলে এটি উল্লাপাড়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ের একটা খাত তৈরী হবে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিনোদন সুবিধা আরও বাড়ানো হলে এখানে দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো, নৌকা ভ্রমণ, রাইড উপভোগ কিংবা পরিবার-পরিজন নিয়ে খাওয়া-দাওয়ার জন্য উধুনিয়া মিনি পার্ক এখন স্থানীয় বিনোদনপ্রেমীদের কাছে হয়ে উঠছে একটি আকর্ষণীয় গন্তব্য।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD