সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে,পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

Spread the love
 মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: 
সিরাজগঞ্জ জেলার ঐতিহাসিক তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক মানের  পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বৃহত্তর চলনবিল এশিয়া মহাদেশ তথা বিশ্বের ব্যাপক সংখ্যক ভ্রমণ পিপাসুদের আকর্শন করবে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভ্রমণ পিপাসু খুঁজে পাবে প্রশান্তি। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে চলনবিল সমন্বিত ইকো টুরিজম ও আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন প্রকল্পের সাম্ভ্যতা যাচাই অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি মহোদয়  এসব কথা বলেন।
সিরাজগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শহিদুজ্জামান, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ চলনবিলের ৯নং ব্রিজ এলাকা পরিদর্শন করেন। এরপর চলনবিলের প্রাণ কেন্দ্রে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, আমরা চলনবিল অধ্যূষিত নাটোর  জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। তাড়াশ উপজেলার ৯নং ব্রিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থানটিও পরিদর্শন করলাম। বিষয়টি নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশের মধ্যে বড় বিল হচ্ছে চলনবিল। এখানকার বেশিরভাগ মানুষের জিবিকা, কৃষি নির্ভর,ও  মৎস্য নির্ভর।  এখানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হলে এসব জনপদের মানুষের জীবনমান আরো উন্নত হবে ,  এমনটাই প্রত্যাশা সচতন সুশিল সমাজের।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD