ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
বৃহস্পতিবার রাত ৯ টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগর ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাহবুবুল আলম (বাবলু)। সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার তার বক্তব্যকালে তিনি আগামী ভাঙ্গুড়া উপজেলা পরিষদ ও পৌর সভার নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর সভা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন। তার আগে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকবৃন্দ সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারসহ ঘোষিত উপজেলা ও পৌর সভার পদপ্রার্থীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
মতবিনিময়কালে এমপি মুহাম্মদ আলী আছগর আরো বলেন, যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই দল এসব প্রার্থী মনোনয়ন দিয়েছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচন ও জনসম্পৃক্ত রাজনীতির বিষয়ে মতামত তুলে ধরেন।ঘোষিত প্রার্থীরা হলেন—উপজেলা চেয়ারম্যান পদে: অধ্যাপক আহমেদ হালিম মাজহার নূর,ভাইস চেয়ারম্যান পদে: সহকারী অধ্যাপক আবুল হাশেম,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে:হাফিজ উদ্দিন বাহার।এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘোষিত প্রার্থীদের নাম নিয়ে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন।সভায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com