হোসাইন আহমাদ, তাড়াশ পৌর প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে বিশেষ কাজের স্বীকৃতি পেলেন তাড়াশ থানার এসআই (নিঃ) মোঃ খয়ের উদ্দীন।গত জুন ২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
তার এই অনন্য অর্জনে গত মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু এসআই আই মোঃ খয়ের উদ্দীনের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং আর্থিক পুরস্কার তুলে দেন।এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি ) জনাব হাবিবুর রহমান বলেন, এস আই খয়ের উদ্দিনের এই গৌরবময় অর্জন তাড়াশ থানা পুলিশের কর্মস্পৃহা ও সেবার মানকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com