ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন হাটে নতুন পাটের আমদানি বাড়তে শুরু করেছে। সরবরাহ বাড়লেও চাহিদা ভালো থাকায় পাটের দামও চড়া রয়েছে। এতে সন্তুষ্ট স্থানীয় পাটচাষিরা।শুক্রবার উপজেলার উল্লাপাড়া পাট হাটসহ বিভিন্ন হাটে আগের হাটের তুলনায় বেশি পাট ওঠে। কৃষক ও ব্যবসায়ীরা জানান, এদিন প্রতি মণে ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে পাট বিক্রি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এক হাজার ৬৭০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে এক হাজার ৬৭১ হেক্টরে। কৃষি প্রণোদনার আওতায় ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে তোষা পাটের বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।
এ বছর উপজেলার রামকৃষ্ণপুর, সলঙ্গা, হাটিকুমরুল, বাংলা, বড়হর ও সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেশি, তোষা, মেছতা ও কেনাফ জাতের পাটের ভালো ফলন হয়েছে। অনেক কৃষক বোরো ধান কাটার পর পতিত না রেখে সেই জমিতেই পাট চাষ করেছেন।কৃষকদের ভাষ্য, আগাম আবাদ করা পাট কেটে জাগ দেওয়া ও শুকানোর কাজ চলছে। টাকার প্রয়োজন মেটাতে অনেকে এখনই পাট বিক্রি করছেন। নাবি আবাদ করা পাট আরও দুই থেকে তিন সপ্তাহ পর কাটা শুরু হবে।
উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কৃষক মো. ছাইদুল ইসলাম জানান, তিনি প্রায় তিন বিঘা জমিতে দেশি ও তোষা পাটের চাষ করেছেন। ইতোমধ্যে পাট জাগ দেওয়া হয়েছে। অন্য কৃষক আব্দুর রউফ জানান, ভালো ফলন পাওয়ায় তিনি সন্তুষ্ট।স্থানীয় কৃষকদের দাবি, বিঘাপ্রতি সাত থেকে আট মণ পর্যন্ত ফলন মিলছে। পাটের আঁশের রং উজ্জ্বল ও মান ভালো রাখতে অনেকেই পলিথিন দিয়ে জাগ ঢেকে রাখছেন।হাটে বর্তমানে দেশি পাট প্রতি মণ তিন হাজার ৬০০ থেকে তিন হাজার ৮০০ টাকা, তোষা পাট তিন হাজার ৮০০ থেকে চার হাজার ৩০০ টাকা এবং কেনাফ ও মেছতা জাতের পাট চার হাজার থেকে চার হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।পাট ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, উল্লাপাড়া হাটে কৃষকদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ফড়িয়ারা পাট এনে বিক্রি করছেন। এখান থেকে পাট ফরিদপুর, খুলনা, বগুড়া, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন, চলতি মৌসুমে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও উন্নতভাবে জাগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পাটকাঠিরও ভালো বাজারমূল্য থাকায় চাষিরা লাভবান হচ্ছেন
One attachment  •  Scanned by Gmail

ReplyForward