রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

Spread the love
 ফারুক আহমেদঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। ১ আগস্ট শনিবার বিকাল ৫ঘটিকায় উপজেলার পৌর এলাকার পল্লী বিদ্যুৎ মোড় হতে শুরু হয়ে পৌর বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শুরু হয়।
রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর বর্ষীয়ান জননেতা মোঃ আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য জনপ্রিয় জননেতা প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন ও উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা রুহুল আমিন জিহাদী, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম,গোলাম আজম,মাওলানা আব্দুল আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ জাকারিয়া হোসেন, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ ও পৌর আমীর আলহাজ্ব হোসেন আলী সহ স্হানীয় নেতৃবৃন্দ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD