ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার মেন্দাকুঠি পাড়া এলাকায় মোঃ বাবলু (৪৮) নামের একজনকে  মাদক সেবনে দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকাল ৪টার দিকে মেন্দাকুঠি পাড়া এলাকায় মৃত আশরাফ আলীর ছেলে বাবলুকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৯ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।সে সময় ভাঙ্গুড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন,মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ReplyReply allForward