নতুন কুড়ি স্পোর্টস ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জনে সিরাজগঞ্জে আনন্দ  র‍্যালি

Spread the love
 মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬.সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মো: সুমন শেখ নতুন কুড়ি স্পোর্টস ২০২৬,  ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পুরস্কৃত হওয়ায় শহরের প্রধান প্রধান সড়কে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের পথে, বিজয়ের সাথে,  এই স্লোগান কে সাথে নিয়ে, চলতি বছরের ২রা মে,শুরু হয় নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬.
শিশু ও কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত  নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬ এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্ব- শরীরে উপস্থিত থেকে, ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ক্রিড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা,  এই প্রতিপাদ্য নিয়ে  শুরু হওয়া জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোঃ সুমন শেখ।  জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করার গৌরব অর্জন করায়,সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে মোঃ সুমন শেখ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সুমন শেখ এর এই অভাবনীয় সাফল্য কেবল তার পিতা-মাতা ও সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ই মুখ উজ্জ্বল করেনি বরং সিরাজগঞ্জ জেলা ও রাজশাহী বিভাগের নাম সারা বাংলাদেশের  সামনে স্ব-গৌরবে তুলে ধরেছে। তার এই গৌরবময় সাফল্যের  আনন্দ, সিরাজগঞ্জ জেলাবাসীর সঙ্গে ভাগাভাগী করে নিতেই আমাদের আজকের এই আনন্দ র‍্যালি আয়োজন অনুষ্ঠিত হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD