ঋতুর রাজা বর্ষারাজ
রিদয় ইসলাম
বর্ষা এলো আকাশ জুড়ে
শহর থেকে গাঁয়
নদ নদী পানিতে ভরা
মাঝি নৌকা বায়।
বিল পেল তার রুপের বহর
নদী পেল প্রাণ
গাছ পালা সবুজ লতায়
মাঝিও ধরে গান।
ফুটলো কদম গাছে গাছে
সুবাস ছড়ায় বনে
পাখ পাখালির নৃত্য দেখে
দোলা দেয় মনে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com