গুরুদাসপুরে জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রেস কনফারেন্স 

Spread the love
আবুল কালাম আজাদ।।
নাটোরের গুরুদাসপুর উপজেলা পর্যায়ে বেসরকারি সংস্থা নিডা সোসাইটির উদ্যোগে জেন্ডার সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা  বৃদ্ধির লক্ষ্যে নাগরিক অংশগ্রহন  জোরদারে  ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে  এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
পার্টনার এনজিও  নিডা পরিচালিত সোসাইটি মানবাধিকার সংস্কৃতিক  ফাউন্ডেশন ( এম এস এফ), এর সহযোগিতায়, গ্লোবাল এফেয়ার্স –কানাডা এবং ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে  জি এফ কনসালটিং গ্রুপের সহায়তায় পরিচালিত নাগরিকতা  সিটিজেন ইনগেজমেন্ট ফান্ড কর্মসুচির  এমপাওয়ারমেন্ট হার প্রকল্পের উপজেলা  জেন্ডার সমতা কমিটির সভাপতি মোছাঃ রোকসানা আক্তার লিপির সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক   এম এম আলী  আককাছ,ফেসিলিটেটর মোছাঃ আলেয়া পারভিন  প্রমুখ।প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, নারী ও শিশুদের মধ্যে সহিংসতা,বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাল্য বিয়ে, যৌতুক, যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে ৯৯৯ সহ সরকারি  অন্যান্য হট লাইনের মাধ্যমে সঙ্গশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহবান জানান। এছাড়া মানবাধিকার লংঘনের ঘটনায় ব্যাক্তি, পরিবার এবং সমাজের উপর প্রভাব ফেলে এ ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জন সচেনতাবৃদ্ধি ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, প্রকল্পটির মাধ্য মেনারী নেতৃত্বের বিকাশ,জেন্ডারসমতা প্রতিষ্ঠা,সারভাইভারদের জন্যা আইনি সহায়তা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহন জোরদারে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD