ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: 
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ জুলাই) সোমবার উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে সকাল ১০ টায় এই আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ, জামায়াতে ইসলামীর আমির ডাঃ মাওলানা মহির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসেবার মান আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD