হোসাইন আহমাদ,তাড়াশ পৌর প্রতিনিধি : নাগরিক প্লাটফর্ম সুশাসনের জন্য নাগরিক “সুজন ” এর তাড়াশ উপজেলা শাখা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । গত ১৭জুলাই শুক্রবার সকাল ১০টায় তাড়াশ পাবলিক লাইব্রেরীরে রুমে এই সভা অনুষ্ঠিত হয় । এসময় তাড়াশে অবৈধ পুকুর খনন, অবৈধভাবে খাল ভরাট, চলন বিলে মা মাছ নিধন , ক্ষতিকারক চায়না দুয়ারি জাল ব্যবহার, বাল্যবিবাহ, নারীর অধিকার, দ্রারিদ্র দূরি করণের উপায় ,দূর্নীতির রোধ , সামাজিক অবক্ষয় সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয় । এছাড়াও সভায় সুজনের লক্ষ্য -উদ্দেশ্য ,করণীয় বর্জনীয় ও পরবর্তী কর্ম পদ্ধতি আলোচনা করা হয় । সুজনের তাড়াশ উপজেলা শাখার সভাপতি জানাব আবদুর রাজ্জাক রাজু বলেন , সমাজের নৈতিক অবক্ষয় ও জনগণের অধিকার নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ” এসময় তিনি সৎভাবে কাজ করার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা চান । সভায় সুজনের তাড়াশ উপজেলা শাখার সভাপতি জনাব আবদুর রাজ্জাক রাজু, সেক্রেটারি অধ্যাপক(অবঃ) মফিজুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক এম এ আব্দুল মতিন, প্রচার সম্পাদক মুস্তাহিদ ইকবাল সিয়াম সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com