স্টাফ রিপোর্টার:
তাড়াশে ইদানিং বেড়েই চলেছে চুরি ডাকাতি । দৃশ্যমান কোন পদক্ষেপ নেই প্রশাসনের। যার ফলে অনেকটা নিশ্চিন্ত মনেই চুরি ডাকাতি করে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। অপরাধের এই মহৌৎসবের বলী হয়ে নিঃস্ব হয়ে গেল আরেকটি পরিবার । জানা যায় গত ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান রাজুর বাড়িতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে । অস্ত্রের মুখে জিম্মি করে ছয় ভরি স্বর্ণালংকার , দুটি এনড্রয়েড ফোন ও নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নেয় সংঘবদ্ধ ডাকাত দল । উল্লেখ্য এর আগেও এই চলতি মাসের(১জুলাই) এক তারিখে অত্র গ্রামে অধ্যাপক (অবঃ) শহিদুল ইসলামের বাড়িতে ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে । একই মাসের মধ্যে পরপর দুটি ডাকাতির ঘটনা ঘটায় চরম আতঙ্কিত রয়েছেন এলাকাবাসী । নাম প্রকাশ না করার শর্তে অত্র গ্রামের একজন বাসিন্দা বলেন , ২৪শের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত এই এলাকা একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। যা ইদানিং ঝুঁকিপূর্ণ এলাকা হিসবে পরিচিত পেয়েছে । ” ভুক্তভোগী পরিবার দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি । অপরাধীদের গ্রেফতার করতে আমাদের টিম কাজ করছে ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com