রায়গঞ্জে পালিত হলো প্রয়াত বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী

Spread the love


 হোসাইন আহমাদ :

সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়গঞ্জে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (১৮ জুলাই)  শনিবার রায়গঞ্জ  উপজেলা অডিটোরিয়ামে  উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩( রায়গঞ্জ, তাড়াশ সলংগা ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আইনুল হক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু । এসময় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী ও নিরবচ্ছিন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”  বক্তব্যের একপর্যায়ে তিনি আব্দুল মান্নান তালুকদারের রাজনৈতিক জীবন, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও  বক্তব্য দেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। আলোচকরা বলেন, আব্দুল মান্নান তালুকদার ছিলেন একজন আদর্শনিষ্ঠ ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক দর্শন ও কর্মময় জীবন নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন। সভা  শেষে মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD