Oplus_16908288

সিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড

Spread the love

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।জানা যায়, উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন মো. তাছের উদ্দীন নামে এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী ৫০ হাজার অর্থদ- প্রদান করে তাৎক্ষণাৎ তা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD