তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ তাড়াশ পৌর শহরে আর্জেন্টিনা ভক্ত রিপন নামের এক চা বিক্রেতা সারা শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকে চা বিক্রি করেছেন। শনিবার দিবাগত রাতে প্রিয় দল আর্জেন্টিনার ফাইনাল খেলাকে সামনে রেখে পতাকার আদলে পুরো শরীরে রং করে তিনি চা বিক্রি করছেন। চায়ের দোকানটি পৌর শহরের কেন্দ্র স্থল তাড়াশ প্রেসক্লাবের সামনে হওয়ায় রিপনের এমন কান্ড ফুটবল প্রেমিদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
শরীরজুড়ে আকাশি-সাদা রঙ এবং বুকে সূর্যের প্রতীক এঁকে রিপন চায়ের দোকানে স্বাভাবিকভাবেই কাজ করছেন। তার এই অভিনব সাজ দেখতে পথচারী ও ফুটবলপ্রেমীরা দোকানে ভিড় করছেন। অনেকেই তার সঙ্গে ছেলফি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
রিপন জানান, তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমী সাজে চা বিক্রি করছেন। এতে ক্রেতাদেরও আগ্রহ বেড়েছে এবং সবাই বিষয়টিকে আনন্দের সঙ্গে গ্রহণ করছেন।স্থানীয়রা বলেন, রিপনের এই উদ্যোগ এলাকায় ভিন্ন মাত্রা যোগ করেছে। ফুটবলপ্রেমের এমন প্রকাশ অনেকের কাছেই আকর্ষণীয় ও ব্যতিক্রমী মনে হয়েছে।
0-4064x3048-0-0-{}-0-12#
চলনবিল বার্তা chalonbeelbarta.com