ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর এলাকায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে,একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) বিকালের দিকে চন্ডিপুর এলাকায় মোঃ মুত্তালিব হোসেন (৪০)কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয় ভাঙ্গুড়া থানা পুলিশ। মুত্তালিব হোসেন চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।পরে সন্ধ্যা ৭ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।ঔসময় ভাঙ্গুড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন,মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

চলনবিল বার্তা chalonbeelbarta.com