সিরাজগঞ্জ পৌরসভা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল লতিফ দুলাল “সভাপতি” নির্বাচিত

Spread the love
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
শনিবার ১১ জুলাই ২০২৬ আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সকাল ৯ টা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে চলে সিরাজগঞ্জ পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচন। তুমুল প্রতিযোগিতাপূর্ণ  নির্বাচনে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বি কে পেছনে ফেলে বিপুল ভোটের ব্যবধানে  রেজি নং রাজ  ২৭৩৯ আনারস প্রতীক  মোঃ আব্দুল লতিফ দুলাল নির্বাচিত হয়েছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার রাতে এই ফলাফল ঘোষণা করেন।  পৌরসভার সম্মেলন কক্ষে দুজন প্রার্থীর মধ্যে সভাপতি পদে তুমুল হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্দ্বিতা  চলে। সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে সভাপতি পদে মোঃ আব্দুল লতিফ দুলাল কে বিজয়ী ঘোষণা করা হয়। উক্ত পৌর কর্মচারী ইউনিয়ন পরিচালনা কমিটির চেয়ারম্যান এসএম শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাওছার আক্তার দেওয়ান এবং মোঃ ওয়ারেছ কবির দায়িত্ব পালন করেন। নির্বাচনে প্রধান উপদেষ্টা ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ  শাহাদত হুসেইন। উপদেষ্টা ও পর্যবেক্ষক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন পৌরনির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার এ কে এম ফরহাদ হোসাইন,  সহকারী প্রকৌশলী (সিভিল) রবিউল কবির,শহর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপ- সহকারী প্রকৌশলী( সিভিল) মো: আশরাফুজ্জামান  প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD