ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ী পাতিয়াল বিলে মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার(২ জুলাই) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৩৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে,যার আনুমানিক মূল্য ১,৫২,০০০/= (এক লক্ষ বাহান্ন হাজার) টাকা। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম,ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই এরশাদ আলী।
ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম জানান, দেশের জলজ সম্পদ সংরক্ষণ,মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD