বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল কলেজছাত্র আসিফের

Spread the love

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কলেজছাত্র সিফু আহমেদ আসিফ (১৯)। শনিবার (১৩ জুন) ভোররাতের দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে এবং রায়গঞ্জ সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা শেষে ভোররাতে মোটরসাইকেল নিয়ে বের হন আসিফ। রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে, আসিফের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD