মো: শাহ আলম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সোমবার ০৮ জুন ২০২৬ প্রতিদিনের ন্যায় ভোর থেকে ৮.৩০ মিনিট পর্যন্ত ১৬০ জনের স্বেচ্ছাসেবী টিম নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদ আলী মোড় হতে বাজার স্টেশন রাস্তার চারিপাশ মানবতার ফেরিওয়ালা হাজী মো : আব্দুস সাত্তার এর নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এছাড়াও তিনি নিজ হাতে পৌর শহর এর বিভিন্ন স্কুল, মাদ্রাসা,মসজিদ, মন্দিরে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে আসছেন। পৌরবাসীর রাস্তাঘাট মেরামত, দুস্থ ও অসহায়দের মাঝে সহযোগিতা করে থাকেন, মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী মো:আব্দুস সাত্তার। তিনি বলেন, গাছ রোপণ সাদকায়ে জারিয়া, মৃত্যুর পরেও এর সওয়াব পাওয়া যাবে। আসুন আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই,। গাছ আমাদের হৃদয় ও মনকে রিফ্রেশ রাখে, ছায়া দেয়, ফুল ও ফল দেয়, তাই শুধু গাছ রোপণ করলেই চলবে না, নিজের ছেলে/ মেয়ের মত যত্ন নিতে হবে। আজকের কর্মসূচি ছিল, শহীদ চান্দু গোল চত্বর থেকে বাজার স্টেশন পুলিশ বক্স পর্যন্ত রাস্তার চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এই অভিযানে নেতৃত্ব দেন হাজী মো: আব্দুস সাত্তার । তিনি বলেন পর্যায়ক্রমে শহরের সকল রাস্তায় দৃষ্টি নন্দন বৃক্ষরোপণ করা হবে। উনার এই উদ্যোগে সিরাজগঞ্জ মহল্লাবাসী মুগ্ধ। এলাকাবাসী বলেন, আব্দুস সাত্তার প্রতিদিন সকালে নিজ অর্থায়নে শহর কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তেমনি বৃক্ষরোপণ করে আরো অনন্য ভূমিকা পালন করলেন। উনার এই মহতি কাজ সফলতা বয়ে আনুক এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জ পৌর শহর বাসির।
![]()
চলনবিল বার্তা chalonbeelbarta.com