তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে দস্যুতা, মাদক কারবারীসহ নানা ধরনের অপরাধে জড়িত থাকার মামলার পরোয়ানাভুক্ত নারীসহ সাত আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমাম জাফরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাত ব্যক্তিকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল মতিন, মো. মোকলেছুর রহমান, মো,শাহিন হোসেন, মো. মনিরুল ইসলাম, মোছা, সাবিনা খাতুন, মো. সাগর হোসেন, মোছা. সীমা খাতুন। গ্রেফতারকৃতরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমাম জাফর নিশ্চিত করে তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে দস্যুতা, মাদক কারবারীসহ নানা অপরাধের মামলার আসামী। আর পরোয়ানামুলে তাদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com