জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Spread the love
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে আলোচনা সভা, কুরআন তেলাওয়াত ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২৪ মে ২০২৬, রোববার বিকাল ৩টায় উপজেলার বেটখৈর এলাকার শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুজ্জামান হিমু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক মোঃ সাহাব উদ্দিন হিজল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ বুলান্দ আখতার, মোঃ আনিসুর রহমান এবং জে. এম. হেদায়েতুল ইসলাম।
বক্তারা জাতীয় কবি নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবপ্রেম ও বিদ্রোহী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চা ও বইপাঠে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD