শেরপুরে বাসের ধাক্কায় ঝরে গেল তরুণ প্রাণ

Spread the love
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলহাজ (২৩) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লাউতা গ্রামের আলাউদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি প্রায় দুই মাস ধরে শেরপুরের মির্জাপুর এলাকায় একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় আলহাজ সাইকেলযোগে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির উপমা পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করে ঘাতক বাসটি আটক করে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৩৪৪৯ বলে জানা গেছে।
শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা রইস উদ্দিন জালাল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।আল্লাহ তাআলা মরহুম আলহাজকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD