শেরপুরে জাম পাড়তে গাছে উঠে প্রাণ গেল স্কুলছাত্রের

Spread the love
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাজমুল হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ০৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন জামনগর গ্রামের কৃষক ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাজমুল বাড়ির পাশের চান্দাইকোনা রানীর হাট সড়কের পাশে একটি জামগাছে উঠে জাম পাড়ছিলেন। একপর্যায়ে গাছের একটি ডাল হঠাৎ ভেঙে গেলে তিনি ওপর থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী চলনবিল বার্তা এর প্রতিনিধি মুফতি খোন্দকার আমিনুল আবদুল্লাহ বলেন আমি সকালে মসজিদে কাজ সেরে ভবানীপুর থেকে চান্দাইকোনার দিকে যাচ্ছিলাম আমার সামনে হয়েছে কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক এই দুর্ঘটনার কারণে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
অকাল এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
গ্রামবাসীরা শিশু-কিশোরদের গাছে ওঠা বা ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো যায়।
আল্লাহ তাআলা মরহুম নাজমুল হোসেনকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন। আমিন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD