ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানি পশুর চামড়ায় মেলেনি আশানুরূপ দাম। স্থানীয় ব্যবসায়ীরা জানান কম দামে কেনাবেচা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) শ্যামলীপাড়ায় কোরবানি গরু চামড়া দু্ইশ থেকে সাতশ টাকা দামের মধ্যে কেনাবেচা হয়েছে।উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়ায় আট থেকে দশজন ব্যবসায়ী চামড়া কিনেছেন।
তারা জানান দুপুরের পর থেকেই চামড়া কেনাবেচা শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া কিনে এখানে এনে বিক্রি করেছেন। ব্যবসায়ী মো. ইব্রাহিম বিকেল পর্যন্ত ছোটবড় মিলিয়ে প্রায় সাড়ে চারশো চামড়া কিনেছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে থেকে কেনা চামড়া তারা পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন।উপজেলার চড়ুইমুড়ি মাদরাসার সংগ্রহ করা ৬৮টি গরুর চামড়া ৪৫০ টাকা দরে বিক্রি করেছেন
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com