গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ও নিডা সোসাইটির বাস্তবায়নে এমপাওয়ারহার প্রকল্পের আওতায় গুরুদাসপুরে জেন্ডার সহিংসতা ও জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কর্মশালা হয়। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, নারী নেত্রী রোকসানা আক্তার লিপি, সাংবাদিক আলী আক্কাছ।অন্যদের মধ্যে নিডা সোসাইটির উপজেলা ফ্যাসিলিটেটর আলেয়া পারভীন, মজিবুর রহমান মজুন, আরিফা খাতুন, শাহরিয়ার নাজনীন, অঞ্জলী আফসার, মিনা পারভীন, মাহফুজা পারভীন, সাব্বির আহমেদ ও শেফালী বেগম বক্তব্য রাখেন।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com