ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি অভিযোগে কারাদণ্ড ও জরিমানা 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: 
পাবনার ভাঙ্গুড়ায় এনএসআই গোয়েন্দা (সংস্থা) এর গোপন তথ্যের ভিত্তিতে ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার বিষাক্ত তেল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত অভিযুক্ত আব্দুর রশিদ উপজেলার ভবানীপুর পশ্চিম পাড়ার লিটনের ছেলে ও দুধ ব্যবসায়ী। সোমবার রাত আটটার দিকে উপজেলার একটি এলাকায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদন্ডাদেশ প্রদান করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকর তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।এর ধারাবাহিকতায় এনএসআই গোয়েন্দা(সংস্থা) এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিষাক্ত তেল ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল জনসম্মুখে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন, ভেটেনারি  সার্জন শারমিন জাহান, এনএসআই কর্মকর্তা লুৎফর রহমান, ভাঙ্গুড়া  থানার এস আই মোস্তাফিজুর রহমান সহসঙ্গীয় ফোর্স। এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিজানুর রহমান বলেন,স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD