ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ সূরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা- ২০২৬’। ১৯ মে সকালে সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশে এই মেলা শুরু হয়েছে। উক্ত ভূমিসেবার মেলা ও র্যালি উদ্ভোধন করেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। পরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, ভাঙ্গুড়া সাব-রেজিষ্টার রেজবী ইবনে মাহমুদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার রোমিও,সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম,মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু প্রমূখ।
আলোচনা সভায় স্থানীয় প্রশাসন কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলা প্রাঙ্গণ থেকে নাগরিকরা সরাসরি অনলাইনে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ, ই-নামজারি, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সরাসরি সমাধান ও পরামর্শ পাচ্ছেন।উপজেলা ভূমি প্রশাসন জানিয়েছেন, কোনো ধরনের ভোগান্তি ও দালালের দৌরাত্ম্য ছাড়া সাধারণ মানুষকে দ্রুততম সময়ে ডিজিটাল সেবা দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন বিরতিহীনভাবে চলবে।

চলনবিল বার্তা chalonbeelbarta.com