ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। টিসিবির ট্রাক সেলের লাইনে তাই স্বল্প আয়ের মানুষের ভিড় বাড়ছে। স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও এই লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে। শনিবার (১৬মে) বিকাল পাঁচটায় পৌর সভার কালীবাড়ি এলাকায় দেখা যায়, ট্রাক আসার আগেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন ক্রেতারা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সংসার চালাতে টিসিবির পণ্য এখন বড় ভরসা হয়ে উঠেছে স্বল্প আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের জন্য।
ঈদুল আজহা উপলক্ষে টিসিবি সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে। ১১মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২১মে পর্যন্ত।বর্তমানে টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।টিসিবির পণ্য নিতে আসা পৌর সভার মসজিদ পাড়ার রেহানা খাতুন,এস আর পাড়ার আকলিমা খাতুন ও মেন্দা কুটি পাড়ার তাওহীদ বলেন,যত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে টিসিবির পণ্য না পাওয়ার সম্ভাবনাই বেশি,তাই পণ্যের বরাদ্দ আরো বাড়াতে হবে।এবিষয়ে টিসিবির ডিলার মোঃ রমজান আলী বলেন,যে পরিমান পণ্য দিয়েছে এগুলো লাইনে দাঁড়ানো অর্ধেক মানুষের হয়না। তাই পণ্য বরাদ্দ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com