চাটমোহরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুহিনকে সংবর্ধনা

Spread the love
চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা। এসময় ফরিদপুর উপজেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম বকুল, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, রবিউল করিম তারেক, স ম আতাউর রহমান তোতা, গোলাম মওলা, লিখণ বিশ্বাস, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীম, শ্রমিকদল নেতা মোন্তাজ আহমেদসহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততার সাথে পালন করবো। উত্তরাঞ্চলের ১৬টি জেলার দায়িত্বে আমি, কিন্তু পাবনা-৩ এলাকায় ইনশাল্লাহ বেশি কাজ করা হবে। আমি ও রুমা আমরা দুই ভাই বোন মিলে বিএনপিকে সংগঠিত করবো। সব সময় আপনাদের পাশে থাকবো। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, বিএনপির কোন নেতা-কর্মী মাদকদ্রব্যের সাথে জড়িত হতে পারবেনা, কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবেনা। অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে তিন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD