রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল্লা পশ্চিম পাড়ার সড়কটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েই চলেছে।
জানা যায়, রাস্তাটির পাশেই প্রায় ৩০০ থেকে ৩৫০ বিঘা আবাদি জমি রয়েছে। প্রতিদিন শতাধিক কৃষক ও এলাকাবাসী এই সড়ক দিয়ে মাঠে যাতায়াত করেন। কিন্তু খানাখন্দ ও কাদামাটিতে ভরা রাস্তাটির কারণে তাদের চলাচল কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে।এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন নিমগাছি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবলু। তিনি নিজস্ব অর্থায়নে রাস্তায় আদলা ইট ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com