মশিন্দায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মত বিনিময় সভা

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা হয়।
মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শামীম আখতারসহ ইউপি সদস্য সালামত প্রাং, আজিম উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, বাচ্চু হাসান প্রমুখ। এসময় ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- “মাদক সেবীদের তালিকা করা সম্ভব। কিন্তু তালিকায় নাম প্রদানকারীর ব্যক্তিগত নিরাপত্তার অভাব রয়েছে। পুলিশে দিলে মাদক বিক্রেতা ও সেবনকারী প্রাণনাশের হুমকি দেয়। জেলে গিয়েও জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা করে। প্রশাসনের তৎপরতা, সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক এবং অনুশাসন না থাকার কারণে এলাকায় মাদকের ভয়াবহতা বাড়ছে। ফলে ছিনতাই ও ডাকাতিসহ নানা ঘটনা ঘটছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ব্যাপক প্রচারনার পাশাপাশি নতুন আইন হওয়া দরকার।”উল্লেখ্য, সম্প্রতি গুরুদাসপু রউপজেলা পরিষদের কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানের কাছে মাদকসেবীদের তালিকা চেয়ে ৭ দিনের সময় দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD