ভাঙ্গুড়ায় ভেজাল দুধের কারখানার মালিক ও কর্মচারীর কারাদণ্ড ও জরিমানা

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমানিষা ইউনিয়নের শাহানগরে মোঃ সাখাওয়াত আলীর দুধের কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। অভিযানে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত ৭৩ কেজি জেলি ও ভেজাল দুধ ৭শত কেজি এবং কাস্টিক সোডাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জানা যায়, মোঃ সাখাওয়াত আলী দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৭৩ কেজি জেলি, ৭শত কেজি ভেজাল দুধ জব্দ করা হয় এবং পরে তা নষ্ট করে ফেলা হয়।
অভিযান শেষে মোঃ সাখাওয়াত আলীকে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তার কারখনার কর্মচারী সুমনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সাকাওয়াত আলী চাটমোহর উপজেলার সেনগ্রামের মৃত আকবর আলীর ছেলে ও সুমন ভাঙ্গুড়া উপজেলার সাহানগর গ্রামের জমশেদ আলীর ছেলে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “দীর্ঘদিন ধরে সাখাওয়াত এই ভেজাল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণ ভেজাল দুধ ও কেমিক্যাল জব্দ করি। তিনি আরো জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD