ভাঙ্গুড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: 
 পাবনা জেলার নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে,ভাঙ্গুড়া উপজেলার কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ও মোঃ সজল খান-এর নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 মিছিলটি বিকেলে ভাঙ্গুড়া উপজেলা গেট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকা হয়ে শরৎনগর বাজারে পৌঁছায়। পরে মিছিলটি ভাঙ্গুড়া বাজার হয়ে পুনরায় হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোঃ সজল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পাবনা জেলা ছাত্রদলের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটি আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন ও সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদী।তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমেই ছাত্রদলকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া সম্ভব হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD