oplus_2

 সিরাজগঞ্জ  বাইলেন পাকা করনের ঢালাই কাজের উদ্বোধন

Spread the love
শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  :
সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধী  জেসি রোড   হাজী মো : আব্দুস সাত্তার বাই লেন রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে  একটু বৃষ্টি হলেই পানি জমে থাকতো।  বিষয়টি  মানবতার ফেরিওয়ালা হাজী মো: আব্দুস সাত্তারের নজরে  এলে রাস্তাটি পাকা করনের উদ্যোগ নেন ।  অবশেষে মঙ্গলবার ০৫ মে ২০২৬ রাস্তাটি পাকা করনের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন মানবতার ফেরিওয়ালা হাজী মো : আব্দুস সাত্তার। এসময় সিরাজগঞ্জ পৌরসভার টাউন প্লানার  নুরুন্নবী, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   এ সময়  দেশ ও জাতির  মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। উল্লেখ্য এখানে এই রাস্তার উপর  প্রতিদিন সকালে শত শত  মহিলাদের অংশগ্রহণে  বৌ বাজার বসে।  বৃষ্টির সময় অনেক ভোগান্তি পোহাতো এই বউ বাজারের ক্রয় বিক্রয় করতে আসা  মহিলাগণ দের মাঝে। সকালে এই রাস্তা মহিলাদের পদচারণায় মুখরিত থাকে। এই রাস্তা পাকা হওয়ায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন হাজী মো:আব্দুস সাত্তার কে। শহরের বিভিন্ন অলি গলি যেখানে রাস্তা সংস্কার প্রয়োজন, সেখানে  উদ্যোগে  নিয়েছেন সংস্কার করার। এছাড়াও তিনি সামাজিক,  মসজিদ মন্দির  ও  শহর বনায়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে  নিজেকে প্রতিনিয়ত  নিয়োজিত রেখে ব্যস্ত সময় পার করছেন ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD