মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলায় কার্যরত সকল ব্যাংকের সকল শাখার ঋণ কর্মকর্তা/ব্যবস্থাপকদের কে নিয়ে সিএমএসএমই অর্থায়ন নীতিমালার উপর ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে২০২৬) সকাল ১০ টায় পৌর শহরের অফিসার্স ক্লাব, হলরুমে সিরাজগঞ্জ জেলায় কার্যরত সকল ব্যাংকের সহযোগিতায় ও লিড ব্যাংক হিসেবে ন্যাশনাল ব্যাংক পি এলসি সিরাজগঞ্জ শাখা। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন।
উক্ত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া অতিরিক্ত পরিচালক, মোঃ আতিকুর রহমান,
সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার, সঞ্জিত কুমার বনিক,ন্যাশনাল ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চল,রাজশাহী ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান, মোঃ রেজুয়ানুল হক, রূপালী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ জোন, সিরাজগঞ্জের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার, মোঃ কামরুজ্জামান, অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চল, সিরাজগঞ্জ ও অঞ্চল প্রধান, উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান,সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু,। এছাড়াও কর্মশালায় উদ্যাক্তা হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলার দেশী গ্রাম কাটাগাড়ী বাজারে ধান চাউল এর বিশিষ্ট ব্যবসায়ী নির্মল কুমার মাহাতো ( গজেন), রায়গঞ্জ উপজেলা গরু খামারী মোঃ মশিউর রহমান ইলিয়াস, নারী উদ্যেক্তা ও ন্যাশনাল ব্যাংক এর গ্রাহক মোছাঃ পারভীন, সহ, সকল ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখা এভিপি ও ম্যানেজার মোঃ সোহেল রানা।
![]()

চলনবিল বার্তা chalonbeelbarta.com