দীর্ঘদিনে জলাবদ্ধতা নিরসনে নন্দীগ্রামে খাল খনন উদ্বোধন 

Spread the love
আরাফাত হোসেন :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দীর্ঘদিন অবহেলিত খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় কৃষকদের জন্য আশার আলো হয়ে উঠেছে। সিধইল ও শালুকা খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
শনিবার (২ মে) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী কার্যক্রমের আওতায় ১নং বুড়ইল ইউনিয়নের সিধইল খাল প্রায় ২ কিলোমিটার এবং ৩নং ভাটরা ইউনিয়নের শালুকা খাল প্রায় ২.৮ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে।উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে থাকায় কৃষকদের সেচ সুবিধা ব্যাহত হচ্ছিল এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। খাল পুনঃখনন করা হলে জমিতে সহজে পানি প্রবাহ নিশ্চিত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন, কৃষি নির্ভর এই অঞ্চলে খাল ও জলাশয়গুলো সচল রাখা অত্যন্ত জরুরি। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু কৃষকদের সুবিধাই নয়, সামগ্রিকভাবে কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।এদিন বিকেলে তিনি নন্দীগ্রাম উপজেলার আগাপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধনও করেন,
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী ও আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD