আরাফাত হোসেন :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার বাজারে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবাকে আরও সহজ ও কার্যকর করতে নতুন অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।রবিবার (৩ মে) দুপুর ১২টায় বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার খুরশেদ আলমের সভাপতিত্বে এবং নন্দীগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম কায়ছার রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।তিনি তার বক্তব্যে বলেন, গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে এ অভিযোগ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যুৎ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ,কে আজাদ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মহিদুল ইসলাম বাবু, সাবেক পরিচালক মাহফুজুর রহমান মাফু, পল্লি বিদ্যুতের এজিএম আবু হানিফ, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পল্লি বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।নতুন এই অভিযোগ কেন্দ্র চালুর মাধ্যমে নন্দীগ্রামের বিদ্যুৎ গ্রাহকরা এখন আরও দ্রুত ও সহজভাবে তাদের সমস্যা জানাতে ও সমাধান পেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com