মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৩ মে ২০২৬ খ্রিঃ  সকাল ১১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সলঙ্গা থানাধীন দত্তকুষা(উত্তরপাড়া) গ্রামন্থ মোঃ মেহেদী হাসান(৩০), পিতা-মোঃ আব্দুল মজিদ এর বসত বাড়ীর চৌচালা টিনের ঘরের পূর্ব পাশে ফাঁকা জায়গায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ সোহেল রানা(২৮), পিতা- আব্দুর রাজ্জাক, সাং-তৈলকুপি লম্বাপাড়া, ০২। মোঃ সেলিম(২৯), পিতা-সলেমান আলী, সাং-ভবানীপুর, ০৩। মোঃ সাওন আলী(২৮), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-নতুন বারোরশিয়া, ০৪। মোঃ সবুর আলী(২৯), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-নতুন বারোরশিয়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাপাঁইনবাবগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় ফেয়ারডিল ও স্কাফ সিরাপ বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে মোটর সাইকেলে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

৪।  গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD